1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

গ্যাস বিস্ফোরণে রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় ৪ নিরাপত্তা প্রহরী দগ্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:
মহান মে দিবসে কারখানা বন্ধ ছিল। তবুও কপাল পুড়লো ৪ গতভাগা নিরাপত্তা প্রহরীর। একটি টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণে চারজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়েছেন৷ তাদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷

এ ঘটনা বৃহস্পতিবার (১ মে) সকাল আটটার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলসে (মঞ্জু টেক্সটাইল) এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন৷

তিনি বলেন, “পহেলা মে শ্রমিক দিবসে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চচাপে গ্যাসের মিটার ব্লাস্ট হয়ে৷ সেখান থেকে আগুন ধরে যায়৷ এতে চারজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হন৷”

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেন বলে জানান এ কর্মকর্তা ৷ এ ঘটনায় দগ্ধ আব্দুল হান্নান (৫০), কবির হোসেন( ৪৫) ও সাইফুল ইসলাম (২৫) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন৷

এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়৷ একজনের মাইনর ইনজুরি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে৷”

বাকি তিনজনের শরীরের ৩৪ থেকে ৫৩ শতাংশ পুড়ে গেছে৷ তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওই চিকিৎসক ৷

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park