1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনে বিদায় দুর্গার, যান চলাচলে বিশেষ ব্যবস্থা সংস্কার ছাড়া অর্থনীতির সংকট কাটবে না: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধে সাজেক মেয়ের পর এবার নদীতে ভেসে উঠল মায়ের মরদেহ মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতার মরদেহ উদ্ধার, মাথায় ছিদ্রের চিহ্ন পাবনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও এক যাত্রী ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সেনা মোতায়েন, নিরাপত্তা জোরদারের ঘোষণা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ বরিশালে ঝুঁকিতে ৮৭১ স্কুলভবন, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই

কোনো দালাল মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগে কোনো ‘দালাল মিডিয়া’ বা অপরাধী গোষ্ঠী তাঁকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন সদ্যবিদায়ী প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা-৬ আসনের বাসিন্দাদের উদ্দেশে ইশরাক হোসেন লেখেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এ লক্ষ্যে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চান তিনি। সংগঠনটি স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের সহযোগিতাও নেবে।

ইশরাক বলেন, অত্যধিক ঘনবসতিপূর্ণ এই এলাকায় জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো একক সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি। এ ক্ষেত্রে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, কিছু পত্রিকা, ফেসবুক পেজ, অনলাইন মাধ্যম ও অন্যান্য গণমাধ্যম তাঁর এই উদ্যোগ বানচাল করার চেষ্টা করতে পারে। এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাও বাধা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইশরাক আরও লেখেন, এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করতে চান যে আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো ‘দালাল মিডিয়া গ্রুপ’ কিংবা অপরাধীরা তাঁকে থামাতে পারবে না। তাঁর অভিযোগ, কিছু গণমাধ্যম দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। এসব মাধ্যম বর্জন করে বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযান চালানোর ঘটনায় সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইশরাক হোসেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park