1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শত শত মানুষের ভিড়ে ভাঙচুর, তবুও নীরব কেন সিদ্ধিরগঞ্জ থানা? মামুদ মাহমুদ গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা-অগ্নিসংযোগের নিন্দা এবি পার্টির ফতুল্লায় পুলিশ সদস্য হত্যা: ৮-১০ জনের বিরুদ্ধে মামলা, ক্লোজ এএসআই সাত্তার তাবলিগবিরোধী নই, সাদের বিতর্কিত মতাদর্শ নিয়ে সতর্ক করেছি: দেওবন্দের মুহতামিম ৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় সূর্যবংশীর বিশ্বরেকর্ড আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারির মালিককে লাখ টাকা জরিমানা শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ৭০ পোশাক কারখানা গুম-খুনের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, যেন ক্ষমতার অপব্যবহারের সাহস না পায় কেউ: অ্যাটর্নি জেনারেল বিলোনিয়া সীমান্তে বিজিবির কড়া নজরদারি, মুহুরীর চরে সিসি ক্যামেরা গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাবপত্রে আগুন দিল শ্রমিকরা

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা-অগ্নিসংযোগের নিন্দা এবি পার্টির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

নভেম্বর মাসে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নেতারা অভিযোগ করেছেন, এসব ঘটনা পতিত ফ্যাসিবাদী শক্তির সহিংস রাজনীতিতে ফিরে আসার অপচেষ্টা এবং পরিকল্পিত নাশকতার ইঙ্গিত বহন করে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে তাঁরা বলেন, গ্রামীণ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের শতাধিক শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে সংঘটিত এসব হামলার ধরন ও ব্যাপকতা পরিকল্পিত নাশকতার আশঙ্কা তৈরি করেছে।

এবি পার্টির নেতারা বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। এরপরও কোনো শক্তি রাজনৈতিক স্লোগান, সহিংসতা, অগ্নিসংযোগ ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।

তাঁরা আরও অভিযোগ করেন, ডিসেম্বরকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে পতিত ফ্যাসিবাদী শক্তি অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগও সেই পরিকল্পনার অংশ বলে তাঁরা দাবি করেন। এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ রাজনৈতিক নেটওয়ার্ক, অর্থের জোগানদাতা কিংবা পরিকল্পনাকারী রয়েছে কি না, তা খুঁজে বের করার আহ্বান জানান তাঁরা।

বিবৃতিতে বলা হয়, সরকার যদি জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় গ্রামীণ ব্যাংকের সব শাখাসহ গুরুত্বপূর্ণ আর্থিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানান এবি পার্টির নেতৃদ্বয়।

তাঁরা বলেন, বাংলাদেশকে আর কোনোভাবেই ফ্যাসিবাদ, প্রতিহিংসা, অগ্নিসন্ত্রাস কিংবা রাজনৈতিক সহিংসতার পথে ফিরে যেতে দেওয়া যাবে না। গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park