1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যা: ৮-১০ জনের বিরুদ্ধে মামলা, ক্লোজ এএসআই সাত্তার তাবলিগবিরোধী নই, সাদের বিতর্কিত মতাদর্শ নিয়ে সতর্ক করেছি: দেওবন্দের মুহতামিম ৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় সূর্যবংশীর বিশ্বরেকর্ড আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারির মালিককে লাখ টাকা জরিমানা শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, বন্ধ ৭০ পোশাক কারখানা গুম-খুনের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, যেন ক্ষমতার অপব্যবহারের সাহস না পায় কেউ: অ্যাটর্নি জেনারেল বিলোনিয়া সীমান্তে বিজিবির কড়া নজরদারি, মুহুরীর চরে সিসি ক্যামেরা গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাবপত্রে আগুন দিল শ্রমিকরা পেট্রাপোল বৈঠক ও সহিংসতায় ষড়যন্ত্র দেখছেন রিজভী অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির

আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারির মালিককে লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ফারহান অ্যাগ্রো প্রসেসরস নামে একটি বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বাজগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আজাদকে (৩৫) এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি কামাল উদ্দিন মিয়ার ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় আবুল কালাম আজাদকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় খাদ্য ব্যবসায়ীর দায়িত্ব ও বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আইন অনুযায়ী খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মজুত, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তাবিধি ও শর্ত মেনে চলা খাদ্য ব্যবসায়ীর দায়িত্ব। এসব বিধান লঙ্ঘনের দায়ে আইনে শাস্তির বিধান রয়েছে।

ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত প্রতিটি পর্যায়ে আইন নির্ধারিত নিয়ম ও শর্ত অনুসরণ করা জরুরি। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park