1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলা, আহত ১০; তিন মোটরসাইকেলে আগুন আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে গৃহকর্তা আহত দেশের সংকটে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: মেজর জেনারেল ফয়সাল বাতেন সোমবার প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, জানবেন যেভাবে বৈশাখী টিভিতে হামলার পর পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের ব্যবসা, আয়ের রেকর্ড গড়ল GTA 6 মুসল্লিদের জায়গা বাড়াতে আধুনিক হচ্ছে পাগলা মসজিদ স্পেনের বিপক্ষে প্রতিশোধ নয়, শিরোপাই লক্ষ্য ফ্রান্সের: জিদান ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ পরাধীন করতে পারবে না: প্রধানমন্ত্রী হাজিরা দিয়েও কাজে যোগ দেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানা বন্ধ

বৈশাখী টিভিতে হামলার পর পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয় থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন। তিনি জানান, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি আরও জানান, টিপু আলম মিলনের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, কিংবা পরবর্তী সময়ে তার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা পরে জানানো হবে।

এর আগে, শনিবার বিকেলে মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের ভেতরে আটকে পড়েন প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা ও কর্মী।

পরিস্থিতির মধ্যে কার্যালয়ের ভেতর থেকে উদ্ধারের আকুতি জানিয়ে ছাদে উঠে ফেসবুক লাইভ করেন বৈশাখী টেলিভিশনে কর্মরত এক সাংবাদিক। এ ঘটনায় টেলিভিশন কার্যালয়ের নিরাপত্তা ও কর্মীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park