1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ও লেখক খান মোঃ মহিব উল্যাহর ওপর ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ, আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ফুলবাড়ীতে গোষ্ঠ ধাম মেলা পরিদর্শনে আনন্দ কুমার গুপ্ত ২০ মিনিটেই ভিনিসিয়ুসের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক রামিসা হত্যা মামলায় স্বপ্নাকে খালাস, সোহেলের মৃত্যুদণ্ড বহাল বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ভঙ্গুর রেলওয়ের উন্নয়নে অনেক দূর এগিয়েছে সরকার: মীর হেলাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, যান চলাচল স্বাভাবিক: পুলিশ প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা ঢাবি শিক্ষকদের গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যাননি পরিবারের কেউ

সাংবাদিক ও লেখক খান মোঃ মহিব উল্যাহর ওপর ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ, আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জে সাংবাদিক ও লেখক খান মোঃ মহিব উল্যাহর ওপর ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে নগরীর চুনকা পাঠাগার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি।

খান মোঃ মহিব উল্যাহ অনলাইন চ্যানেল দূরবীন নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অভিযোগ, দেহব্যবসা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের সদস্যরা তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাঁকে মারধর ও ছুরিকাঘাত করার পাশাপাশি সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী জানান, ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে মামলা হওয়ার পরও অভিযুক্তদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাঁর।

এদিকে, অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্নভাবে তাঁকে হুমকি-ধমকি দিচ্ছে এবং প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন মহিব উল্যাহ। এ পরিস্থিতিতে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান তদন্তের কথা বললেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

একজন সাংবাদিকের ওপর হামলা, ছিনতাই ও পরবর্তী সময়ে হুমকির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park