1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ও লেখক খান মোঃ মহিব উল্যাহর ওপর ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ, আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ফুলবাড়ীতে গোষ্ঠ ধাম মেলা পরিদর্শনে আনন্দ কুমার গুপ্ত ২০ মিনিটেই ভিনিসিয়ুসের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক রামিসা হত্যা মামলায় স্বপ্নাকে খালাস, সোহেলের মৃত্যুদণ্ড বহাল বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ভঙ্গুর রেলওয়ের উন্নয়নে অনেক দূর এগিয়েছে সরকার: মীর হেলাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, যান চলাচল স্বাভাবিক: পুলিশ প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা ঢাবি শিক্ষকদের গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যাননি পরিবারের কেউ

রামিসা হত্যা মামলায় স্বপ্নাকে খালাস, সোহেলের মৃত্যুদণ্ড বহাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, স্বপ্না খাতুনের বিরুদ্ধে মূল অপরাধে সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আদালত তাঁকে খালাস দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মামলার মূল অপরাধ ছিল ধর্ষণ ও হত্যা। সোহেল রানার জবানবন্দিতে স্বপ্না খাতুনের সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়নি। এ ছাড়া একজন নারী তাঁর স্বামীকে ধর্ষণের ঘটনায় সহযোগিতা করেছেন—এমন অভিযোগের পক্ষেও আদালত কোনো প্রমাণ পাননি।

অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, মামলার অন্যান্য সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, স্বপ্না খাতুন তাঁর স্বামীকে পালিয়ে যেতে বা রক্ষা পেতে তিনতলার গ্রিল কাটার ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন। তবে ধর্ষণ ও হত্যার মূল ঘটনায় তাঁর সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। এ কারণে আদালত তাঁকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন।

অন্যদিকে, সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার ক্ষেত্রে আদালত পর্যবেক্ষণে বলেন, শিশু রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক পদ্ধতিতে হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি বলে মনে করেন আদালত।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে আইনজীবী হাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন। এ সময় নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও আদালতে উপস্থিত ছিলেন।

হাইকোর্টের এ রায়ের ফলে মামলার দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বিষয়ে পৃথক সিদ্ধান্ত এলো। সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও স্বপ্না খাতুন মূল অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় খালাস পেয়েছেন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park