1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ও লেখক খান মোঃ মহিব উল্যাহর ওপর ছুরিকাঘাত ও ছিনতাইয়ের অভিযোগ, আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ফুলবাড়ীতে গোষ্ঠ ধাম মেলা পরিদর্শনে আনন্দ কুমার গুপ্ত ২০ মিনিটেই ভিনিসিয়ুসের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক রামিসা হত্যা মামলায় স্বপ্নাকে খালাস, সোহেলের মৃত্যুদণ্ড বহাল বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ভঙ্গুর রেলওয়ের উন্নয়নে অনেক দূর এগিয়েছে সরকার: মীর হেলাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, যান চলাচল স্বাভাবিক: পুলিশ প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা ঢাবি শিক্ষকদের গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যাননি পরিবারের কেউ

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, যান চলাচল স্বাভাবিক: পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের সড়কে নামার চেষ্টা থাকলেও বড় ধরনের কোনো অবরোধ বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ায় সকাল থেকেই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মিরপুর গোলচত্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত, ক্রাইম প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, মিরপুরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোথাও শ্রমিকদের বড় ধরনের সড়ক অবরোধ কিংবা রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা ঘটেনি। তবে রূপনগর, মিরপুর-১, মিরপুর-১১ এবং কাফরুল রোডের বিভিন্ন ফিডার সড়কে কিছু শ্রমিকের জমায়েত হওয়ার চেষ্টা ছিল। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে ফিরিয়ে দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, কেউ যাতে শ্রমিকদের উসকানি দিয়ে সড়কে নামিয়ে যান চলাচল বন্ধ করতে না পারে কিংবা রাষ্ট্রীয় সম্পদ ও সম্পত্তির ক্ষতি করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পুলিশ কর্মকর্তারাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

আটকের বিষয়ে মো. মহিদুল ইসলাম বলেন, দু-চারজনকে আটক করা হয়ে থাকতে পারে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তাঁরা পোশাকশ্রমিক নাকি অন্য কোনো এলাকা থেকে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষ হলে তাঁদের ছেড়ে দেওয়া হবে। তবে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত দাবি-দাওয়া পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এ বিষয়ে অগ্রগতিও রয়েছে। তাই পুলিশের দৃষ্টিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আর যৌক্তিকতা নেই। তবে কেউ উসকানি দিয়ে বিশৃঙ্খলা, অরাজকতা কিংবা নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মিরপুরের যান চলাচল পরিস্থিতি সম্পর্কে তিনি আরও বলেন, সকাল থেকেই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের অবরোধ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে কিংবা আইন লঙ্ঘন করবে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করে আইনের আওতায় আনা হবে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park