1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

নিষিদ্ধ আ. লীগের কার্যক্রম প্রচার নয়: তথ্য প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম গণমাধ্যমে প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাসে জড়িত এবং গণহত্যার পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদের কার্যক্রমের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না।

তিনি আরও বলেন, সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার কখনো গণমাধ্যমকে চাপ দেয়নি। একইভাবে কোনো সংস্থাও কোনো সংবাদ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি বলে দাবি করেন তিনি।

বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ প্রচারের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park