বর্তমান নিউজ ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম গণমাধ্যমে প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাসে জড়িত এবং গণহত্যার পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদের কার্যক্রমের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না।
তিনি আরও বলেন, সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার কখনো গণমাধ্যমকে চাপ দেয়নি। একইভাবে কোনো সংস্থাও কোনো সংবাদ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি বলে দাবি করেন তিনি।
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ প্রচারের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
ব/নি-ব/জ