1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চেয়ে ই-মেইল দিল্লি হাইকমিশনে

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স। ই-মেইল পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা পোস্টকে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

তিনি জানান, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্সের ই-মেইলে তাঁর নামে এসব নথি ইস্যুর অনুরোধ করা হয়েছে। তবে অনুরোধটি সত্য ও সঠিক কি না, তা হাইকমিশনের জানা নেই।

সাইদুর রহমান আরও বলেন, আইনজীবী প্রতিষ্ঠানটির ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। ফলে আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার উপায় নেই। তা সত্ত্বেও ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দিল্লি হাইকমিশন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও দিল্লি হাইকমিশনের কাছ থেকে এ ধরনের ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্ধারিত সাজা কার্যকর করতে চায় সরকার।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park