1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯ খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে কুড়াল নিয়ে হামলা, ভাঙচুর ঢাবির শিক্ষার্থীরা সজ্ঞানে শিবিরকে ভোট দেবেন, বিশ্বাস হয় না: সোহেল ব্যাংক ধসের পর গৃহবন্দি প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট ইসলামাবাদে বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর আড়াইহাজারের ফতেপুরে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে নারায়ণগঞ্জে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান আবার শুরু শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে কুড়াল নিয়ে হামলা, ভাঙচুর

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

খুলনা মহানগরীর খানজাহান আলী সড়কের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে পাঁচ যুবক। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা চাইনিজ কুড়াল দিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং এক কর্মীর মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ যুবক ডায়াগনস্টিক সেন্টারটিতে ঢুকে চাইনিজ কুড়াল দিয়ে দুটি এসি, একটি টেলিভিশন, সামনের দরজার কাচ ও রিসেপশন কাউন্টার ভাঙচুর করে। এর আগে তারা এক কর্মীর কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, প্রায় এক মাস আগে টুটপাড়ার নুর আজিমের দলের সদস্য পরিচয়ে একজন তাঁকে ফোন করেছিলেন। ফোনে নুর আজিমের প্রসঙ্গ উঠলে তিনি তাঁকে চেনেন না বলে জানান। এরপরই ফোনটি কেটে দেওয়া হয়। এক মাস পর এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ দেখে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে ২৪ অক্টোবর রাতে বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। পরদিন সোনাডাঙ্গায় প্রতিষ্ঠানটির আরেকটি শাখায় চিকিৎসকদের অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। এর ১০ দিন পর নগরীর সামসুর রহমান রোডের আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারেও হামলা হয়।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park