1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

বাবুরাইলে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার রাজন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ পোস্ট

বুধবার (৪ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে ১ নম্বর বাবুরাইলের মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির একটি কক্ষে ভাড়াটিয়া হিসেবে থাকতেন রাজন। তিনি একই এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় রাজনের বসতঘর তল্লাশি করে ‘MADE IN USA’ লেখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park