1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯ খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে কুড়াল নিয়ে হামলা, ভাঙচুর ঢাবির শিক্ষার্থীরা সজ্ঞানে শিবিরকে ভোট দেবেন, বিশ্বাস হয় না: সোহেল ব্যাংক ধসের পর গৃহবন্দি প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট ইসলামাবাদে বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর আড়াইহাজারের ফতেপুরে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে নারায়ণগঞ্জে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান আবার শুরু শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ সদস্যদের মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া সাধারণ গ্রাম পুলিশের অবসরকালীন আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রত্যেক গ্রাম পুলিশ সদস্য মাসে ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন। থানায় সাপ্তাহিক হাজিরার ভাতা সাধারণ সদস্যদের ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের ৬০০ টাকা করা হয়েছে।

নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রতিটি ইউনিয়নে আরও দুইজন নারী গ্রাম পুলিশ নিয়োগ এবং নারী সদস্যদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, এসব বর্ধিত সুবিধা ৭ নভেম্বর থেকেই কার্যকর হবে। একই সঙ্গে গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন, সাইকেল সরবরাহের সময় কমানো এবং প্রতিটি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park