1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯ খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে কুড়াল নিয়ে হামলা, ভাঙচুর ঢাবির শিক্ষার্থীরা সজ্ঞানে শিবিরকে ভোট দেবেন, বিশ্বাস হয় না: সোহেল ব্যাংক ধসের পর গৃহবন্দি প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট ইসলামাবাদে বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর আড়াইহাজারের ফতেপুরে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে নারায়ণগঞ্জে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান আবার শুরু শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ইসলামাবাদে বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন শনিবার (৭ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। সকালে দূতালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের আর্থসামাজিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য সমুন্নত রাখতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের চেতনা ধারণের অঙ্গীকার করেন।

হাইকমিশনার ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির গুরুত্ব তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যায় এবং জাতি ঐক্যবদ্ধ হয় বলে তিনি উল্লেখ করেন।

বৈষম্যহীন, শোষণমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আলোচনা শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park