1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯ খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে কুড়াল নিয়ে হামলা, ভাঙচুর ঢাবির শিক্ষার্থীরা সজ্ঞানে শিবিরকে ভোট দেবেন, বিশ্বাস হয় না: সোহেল ব্যাংক ধসের পর গৃহবন্দি প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট ইসলামাবাদে বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর আড়াইহাজারের ফতেপুরে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে নারায়ণগঞ্জে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান আবার শুরু শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান আবার শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানা ঘিরে শনিবার সকাল থেকে আবারও যৌথ অভিযান শুরু হয়েছে। হ্নীলা ইউনিয়নের লেদা-রঙ্গিখালী পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের দেড় শতাধিক সদস্য অংশ নিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) একই পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জিম্মি দশা থেকে ৫৭ জনকে উদ্ধারের কথা জানানো হয়। ওই অভিযানে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্য আটক হন। গোলাগুলির মধ্যে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন।

শুক্রবার উদ্ধার হওয়া ৫৬ জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, পাহাড়ি আস্তানার কাছে তিনটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, মরদেহ উদ্ধারের আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। সেগুলোর সন্ধানে কাজ চলছে।

উদ্ধার হওয়া ভুক্তভোগী আসাদুজ্জামান জানান, চাকরির প্রলোভন দেখিয়ে তাঁকে কক্সবাজারে ডেকে নিয়ে পাহাড়ের আস্তানায় আটকে রাখা হয়। সেখানে আট দিন বন্দি ছিলেন তিনি; দুবার পালানোর চেষ্টা করেও পারেননি। তাঁর ভাষ্য, আস্তানায় ৫০ জনের বেশি মানুষ ছিলেন এবং তাঁদের সাগরপথে পাচারের প্রস্তুতি চলছিল। বন্দিদের মোবাইল ফোন ও ব্যক্তিগত জিনিসপত্রও কেড়ে নেওয়া হয়েছিল।

মানবপাচারকারী চক্রের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত যৌথ অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park