1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯ খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে কুড়াল নিয়ে হামলা, ভাঙচুর ঢাবির শিক্ষার্থীরা সজ্ঞানে শিবিরকে ভোট দেবেন, বিশ্বাস হয় না: সোহেল ব্যাংক ধসের পর গৃহবন্দি প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট ইসলামাবাদে বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর আড়াইহাজারের ফতেপুরে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে নারায়ণগঞ্জে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান টেকনাফের পাহাড়ে যৌথ অভিযান আবার শুরু শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে নারায়ণগঞ্জে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট অংশগ্রহণ করে।

শনিবার (৭ নভেম্বর) ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park