1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে ইতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষে পর্তুগাল জাতীয় দলের হয়ে আর খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

রোনালদো জানিয়েছেন, নভেম্বরের বিরতি শেষে পর্তুগালের সাত নম্বর জার্সি ফিরিয়ে দেবেন তিনি। তবে আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি আল নাসরের এই ফরোয়ার্ড।

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর দখলে।

২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় রোনালদোর। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর নেতৃত্বে ২০১৬ সালের ইউরো ও ২০১৯ সালের উয়েফা নেশনস লিগ জেতে পর্তুগাল।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park