1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শ্রমিক অসন্তোষ কমতেই সাভার-আশুলিয়ার কারখানায় ফিরছে কর্মচাঞ্চল্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর সাভার-আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়ে বেরিয়ে মিছিল করলে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে এ তথ্য জানান শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।

সরেজমিনে দেখা যায়, সাভারের উলাইল, রেডিও কলোনি, হেমায়েতপুর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল ও কাঠগড়া এলাকার অধিকাংশ কারখানায় সকালে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ছিল। সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজে যোগ দেন।

তবে নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়ে বেরিয়ে যান। পরে আরও কয়েকটি কারখানার ফটকে শ্রমিকেরা মিছিল করলে কর্তৃপক্ষ সেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

একপর্যায়ে কয়েকশ শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে মিছিল করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্ট থেকে তাঁদের সরিয়ে দেন। শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও বিজিবি সদস্যরা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, পোশাকশ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park