1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বাঁধনের পাশে সরকার, বাসায় গিয়ে খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
ইতালিতে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনার পর দেশে ফেরার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের খোঁজ নিতে বাসায় গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁধনের বাসায় গিয়ে তাঁর ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সাম্প্রতিক ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর ও পরিবারের খোঁজ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাসায় এসেছিলেন। সরকারের এমন আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীলতায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাঁধন বলেন, কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাঁকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে। একই সঙ্গে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তাঁর আস্থাও আরও দৃঢ় হয়েছে।
তিনি আরও জানান, ইতালিতে সাম্প্রতিক কঠিন সময়ে বাংলাদেশ সরকার, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যারা তাঁর ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
উল্লেখ্য, সম্প্রতি ইতালির ভেনিসে পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে দেশে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপিত হয়। সরকার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বাঁধনকে কনস্যুলার সহায়তা দেওয়ার পাশাপাশি ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়।
এ ঘটনার পর বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উপস্থিতি ও পরিবারের খোঁজ নেওয়াকে রাষ্ট্রীয় দায়িত্বশীলতার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park