1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদ্রাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী চারজনের শরীর ৫০–৬০ শতাংশ পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক মদনপুরে সমবায় মার্কেট দখল, বিচার চায় ভুক্তভোগীরা নয়াপল্টনে কৃষক দলের প্রতিবাদ সমাবেশ ও মিছিলে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেত্রী লিপি খন্দকার নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারায়ণগঞ্জে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের পাশে রাকিবুল ইসলাম রাকিব, পানির বিশেষ ব্যবস্থা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪২৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:
এসএসসি ২০২৬ পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের সার্বিক কল্যাণে এগিয়ে এসেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, স্টার্ক ট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক, নাসিক মেয়র পদপ্রার্থী জনাব রাকিবুল ইসলাম রাকিব।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আন্তরিক শুভকামনা জানিয়ে বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থতা, স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
পরীক্ষার সময় গরম আবহাওয়া ও দীর্ঘ সময় কেন্দ্রে অবস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি পরীক্ষার্থীদের তৃষ্ণা নিবারণের জন্য বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের আশপাশে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন।
এ উদ্যোগের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তারা এই মানবিক পদক্ষেপের প্রশংসা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছেন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও প্রদান করছেন। অভিভাবক ও এলাকাবাসী জানান, এ ধরনের উদ্যোগ শুধু মানবিক দৃষ্টান্তই নয়, বরং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতারও প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, জনাব রাকিবুল ইসলাম রাকিব দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন এবং শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park