1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, যুদ্ধের পর ৫৫ বছর পার হয়েছে। এ দিবসটি আরও আগে উদযাপিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। আমাদের একতাবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। কারণ, ১৯৭১ সালে সবাই ঐক্যবদ্ধ ছিল বলেই দেশ স্বাধীন হয়েছে। সেদিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা হয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকারকে টিকিয়ে রাখা মানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপ্রধান। তিনি দেশের উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার মধ্যে কৃষি খাত অন্যতম।
তিনি বলেন, তাঁরই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একইভাবে দেশ পরিচালনা করে চলেছেন। সবার ঐক্যবদ্ধতা ও সহযোগিতার মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূর আলম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park