1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
মাদার অব ডেমোক্রেসি, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া (মরহুমা) এর রুহের মাগফেরাত কামনায় ১৫ই রমজান, ৫ মার্চ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় কর্মসূচিতে কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সমর্থকরা অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ মাহফিলে মরহুমা দেশনেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশপ্রেমের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অগ্রণী নেতৃত্ব ছিলেন। জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষায় তাঁর ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম-ওলামারা। এ সময় মরহুমার রুহের মাগফেরাত, কবরের আজাব থেকে মুক্তি এবং জান্নাতুল ফেরদৌস লাভের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। গভীর শ্রদ্ধা ও ধর্মীয় আবহে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park