1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বেনজীর আহমেদ প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক ব্যক্তির সঙ্গে র‍্যাবের ভাবমূর্তি নষ্টের সম্পর্ক নেই

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৪৮ বার পঠিত

ব্যক্তির সঙ্গে র‍্যাবের ভাবমূর্তি নষ্টের সম্পর্ক নেই টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাবের নতুন মহাপরিচালক হারুন অর রশিদ।

সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ প্রসঙ্গে র‌্যাবের নতুন মহাপরিচালক হারুন অর রশিদ বলেছেন, আপনারা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দেখেছেন। কোনো ফোর্স কারো ব্যক্তি দায় নেবে না। কেউ যদি ভুল-ত্রুটি করে থাকে তার জন্য ফোর্স দায়ী না এটা ব্যক্তিগত দায়। একজন ব্যক্তির সঙ্গে র‌্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই।

বুধবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের নতুন মহাপরিচালক হারুন অর রশিদ বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হলো আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারথি ছিল পুলিশ ও এলিট ফোর্স র‌্যাব। মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমন এবং জলদস্যু, বনদস্যু নির্মূল করা, রাষ্ট্রীয় নিরাপত্তা, জন নিরাপত্তা ও জন জনশৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে এলিট ফোর্স র‌্যাবের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান র‌্যাব মহাপরিচালক। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের অংশ নেন তিনি। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে তিনি স্বাক্ষর করেন।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আলবেলী আফিফাসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park