1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ওয়ার্ডের উদ্বো

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আট শয্যার আইসিইউ ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার লেকচার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির হোসেন। প্রধান অতিথি হিসেবে এ ওয়ার্ডের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি প্রকৌশলী শহিদুল হাসান, প্রফেসর শেখ আব্দুস সামাদ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আ স ম জাহাঙ্গীর চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, খন্দকার মফিজুর রহমান, আহমেদ জামাল, চিত্তরঞ্জন ঘোষ, আতিয়ার রহমান, কাজী গোলাম মহিউদ্দিন, সাহেব সরোয়ার, আসমা বারী, আমিনুর রহমান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া ও হাসপাতালের পরিচালক মো. মোসলেম উদ্দিন।

বক্তারা বলেন, আইসিইউ ওয়ার্ডের উদ্বোধনের মধ্যে দিয়ে আধুনিক মানের উন্নত সেবা প্রদানে ফরিদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত এ হাসপাতালটি আরও একধাপ এগিয়ে গেল। সেই সঙ্গে ফরিদপুর ও এর আশেপাশের জনগণ সুলভ মূল্যে উন্নত আইসিইউ সেবা পাওয়ার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফরিদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ইউনিটের তৃতীয় তলায় ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ওয়ার্ডের এর উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park