
বর্তমান নিউজ ডেস্ক:
বিশেষ প্রতিবেদক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বর্তমান নিউজ পত্রিকার খুলনা–বাগেরহাট জেলা প্রতিনিধি অরবিন্দ বৈদ্য।
এক শোকবার্তায় তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার সাহসী ও আপসহীন ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক জীবনে নানা বাধা, নিপীড়ন ও প্রতিকূলতার মাঝেও তিনি কখনো আপস করেননি। দেশ ও জনগণের স্বার্থে তার ত্যাগ, নেতৃত্ব এবং দৃঢ় অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
অরবিন্দ বৈদ্য বলেন, “একজন রাষ্ট্রনায়ক হিসেবে বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্য যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেত্রীকে হারাল।”
শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও সমগ্র দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
শেষে তিনি বলেন, “আল্লাহ তায়ালা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করেন—আমিন।”