1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

চর সৈয়দপুর একতা যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :

২৮ নভেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে চর সৈয়দপুর একতা যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন,‌আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।

তারা আরো বলেন, আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক। বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার মাঠ, স্কুল-কলেজ উপজেলা ভিত্তিক মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করবো আমরা।

ম্যাচ শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু আল ইউসুফ খান টিপু ও বিশেষ অতিথি সোহেল মাহামুদ ।

মোহাম্মদ নাসিম রহমান এর সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জিসাস এর যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর জিসাস এর সভাপতি সোহেল মাহামুদ।

আরো উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আখতার হোসেন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলামিন সহ এলাকার নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চ্যাম্পিয়ন হন সিএসপি জিরো পয়েন্ট ও‌ রানার্স আপ হন একতা যুব সংগঠনের খেলোয়াড় বিন্দু।

এছাড়াও অনুষ্ঠানে খেলোয়াড় প্রেমিক লোকজন কানায় কানায় মাঠে চোখ পরার মত ভিড় ছিল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park