1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

নিরাপত্তাকর্মীকে আঘাতের অভিযোগ রিয়ালের দুই তারকার বিরুদ্ধে

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের বিরতিতে টানেলে নিরাপত্তাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার জুড বেলিংহাম ও আন্তোনিও রুডিগারের বিরুদ্ধে। স্প্যানিশ সাংবাদিক নাচো সানচেজের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, বেলিংহাম এক নিরাপত্তাকর্মীকে ঘুষি এবং রুডিগার আরেকজনকে চড় মারেন বলে অভিযোগ।

ম্যাচের প্রথমার্ধে ভ্যালেন্সিয়ার পাবলো মাফেওর ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। ‘এএস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিরতির সময় টানেলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামলাতে গেলে রুডিগারের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় এবং একজন নিরাপত্তাকর্মী আঘাত পান। ওই ঘটনায় বেলিংহাম ও এদের মিলিতাওও জড়িত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে রেফারির প্রতিবেদনে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের উল্লেখ নেই। ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদনে বলা হয়েছে, বিরতির ঘটনায় প্রতিবেদনে শুধু ভ্যালেন্সিয়ার স্পোর্টিং ডিরেক্টর ব্রাউলিও ভাসকেসের সঙ্গে রেফারির সহকারীর বাগ্‌বিতণ্ডার কথা উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তাকর্মীদের ওপর হামলার অভিযোগ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের বর্ণনায়ও কিছু পার্থক্য রয়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park