1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

গাজায় আরও ১১৫ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় রবিবার (২০ জুলাই) অন্তত ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অনেকেই খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

মিডল ইস্ট আই-এর খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনুস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হন, আহত হন আরও বেশ কয়েকজন।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধের ফলে এখন পর্যন্ত ফিলিস্তিনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৮৯৫ জন, আর আহত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৮০ জন। নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু।

জাতিসংঘের তথ্য মতে, গাজার শিশুদের ওপর অপুষ্টির মারাত্মক প্রভাব পড়ছে। মার্চ থেকে জুনের মধ্যে ইউএনআরডব্লিউএ-এর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চালানো পরীক্ষায় পাঁচ বছরের নিচে প্রায় ৭৪ হাজার শিশুর মধ্যে ৫,৫০০ জনকে গুরুতর অপুষ্টিতে ভোগা অবস্থায় পাওয়া গেছে। এরমধ্যে ৮০০ শিশু রয়েছে ‘চরম ঝুঁকিপূর্ণ’ অবস্থায়।

জাতিসংঘ বলছে, গাজার পরিবারগুলো এখন বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি, যেখানে শিশুরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং অনেকেই খাদ্য সহায়তা পৌঁছানোর আগেই মারা যাচ্ছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে গাজার দেইর আল-বালাহ এলাকার বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের স্থানত্যাগের নির্দেশ দিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park