1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে দুই স্থানে বলাকালী পূজা ও মেলার উদ্বোধন অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন টাইমের সেরা ১০০ ছবিতে এনজোর বিতর্কিত ট্যাকল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে হরতাল সোমবার নতুন মজুরিতে কাজে ফিরলেন গাজীপুরের শ্রমিকরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা নারায়ণগঞ্জ মহানগরীতে ৩টি প্রবীণ নিবাস স্থাপনের পরিকল্পনা নাসিক প্রশাসকের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের দেশের স্বাধীনতার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী

টাইমের সেরা ১০০ ছবিতে এনজোর বিতর্কিত ট্যাকল

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী টাইমের ২০২৬ সালের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজের বিতর্কিত ট্যাকলের একটি স্থিরচিত্র। স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসিকে করা এনজোর সেই ফাউলের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন আল বেল্লো।

বছর শেষ হওয়ার আগেই ২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে টাইম। এতে স্থান পাওয়া ছবিটিতে দেখা যায়, এনজোর কঠিন ট্যাকলের আঘাতে স্প্যানিশ ডিফেন্ডার কুবারসি শূন্যে উঠে গেছেন। ছবিতে দুই ফুটবলারের ছায়া এবং মাঠের মাঝখানের রেখা দৃশ্যটিকে আরও নাটকীয় করে তুলেছে।

গেটি ইমেজের আলোকচিত্রী আল বেল্লোর ক্যামেরায় ধরা পড়ে আলোচিত এই মুহূর্ত। ছবিটি ফুটবল মাঠের উত্তেজনা ও শারীরিক লড়াইয়ের এক নাটকীয় দৃশ্য তুলে ধরেছে।

ঘটনাটি ঘটে আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালে। ম্যাচের অতিরিক্ত সময় শুরুর আগে যোগ করা সময়ে কুবারসিকে কঠিন ট্যাকল করেন এনজো। এর আগে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখানোর পর লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে।

আল বেল্লো যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা ক্রীড়া আলোকচিত্রী। দীর্ঘ কর্মজীবনে তার তোলা বিভিন্ন ছবি প্রশংসা ও পুরস্কার অর্জন করেছে।

এদিকে টাইমের সেরা ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে গাজার ফুটবলারদের অনুশীলনের একটি ছবিও। ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে ফিলিস্তিনের আল-আহলি ক্লাবের খেলোয়াড়দের অনুশীলনের দৃশ্যটি ধারণ করেন বার্তা সংস্থা এপির আলোকচিত্রী জেহাদ আলশরাফি।

ছবিতে দেখা যায়, গাজা স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে ফুটবলাররা অনুশীলন করছেন। চারপাশে ইসরায়েলি স্থল ও বিমান অভিযানে ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপ। ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ধ্বংসস্তূপ পরিষ্কার করে পুরোনো কৃত্রিম ঘাস বসিয়ে মাঠটি তৈরি করেছে। এর ফলে স্থানীয় দলগুলোর পাশাপাশি দীর্ঘদিন খেলার বাইরে থাকা খেলোয়াড়দেরও মাঠে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

যুদ্ধের সময় গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এমন পরিস্থিতিতে নতুন করে মাঠ তৈরি করে ফুটবলে ফেরার চেষ্টা ফিলিস্তিনিদের প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়ানোর প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park