1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে দুই স্থানে বলাকালী পূজা ও মেলার উদ্বোধন অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন টাইমের সেরা ১০০ ছবিতে এনজোর বিতর্কিত ট্যাকল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে হরতাল সোমবার নতুন মজুরিতে কাজে ফিরলেন গাজীপুরের শ্রমিকরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা নারায়ণগঞ্জ মহানগরীতে ৩টি প্রবীণ নিবাস স্থাপনের পরিকল্পনা নাসিক প্রশাসকের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের দেশের স্বাধীনতার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে হরতাল সোমবার

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:

প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী সোমবার (৩০ নভেম্বর) রংপুর মহানগরীতে অর্ধদিবস হরতাল আহ্বান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

গ্রাহক ভোগান্তি ও শোষণের অভিযোগ তুলে প্রিপেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করা, বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং এ খাতের বেসরকারিকরণের তৎপরতা বন্ধের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

হরতাল সফল করতে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়েছে সংগঠনটি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ হরতালের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা রাজনৈতিক দলের স্বার্থে নয়; বরং সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে আহ্বান করা হয়েছে। এটি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। পেশিশক্তি কিংবা জবরদস্তি নয়, জনগণের নৈতিক সমর্থন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে হরতাল সফল করতে চান তারা।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং নির্বাচন-পরবর্তী সময়ে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে জনগণের নিজস্ব দাবিতে এটি দেশের ইতিহাসে প্রথম হরতাল হতে যাচ্ছে।

প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ প্রকাশ করে পলাশ কান্তি নাগ বলেন, বিদ্যুৎ মুনাফার পণ্য নয়, এটি জনগণের অধিকার। বিদ্যুৎ বিভাগ সেবামূলক প্রতিষ্ঠান হলেও সেখানে নাগরিক সেবার পাশাপাশি ন্যূনতম জবাবদিহিতার অভাব রয়েছে। জনগণের মতামত উপেক্ষা করে প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। তাদের দাবি, পোস্টপেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ থেকে তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে এটি গ্রাহকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি অভিযোগ করেন, প্রিপেইড মিটার প্রকল্পটি আগের আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হলেও এখনো বহাল রয়েছে। বর্তমান সরকারও বিদ্যুৎ গ্রাহকদের সমস্যাগুলো যথাযথভাবে আমলে নিচ্ছে না। এ সময় দল-মতনির্বিশেষে সর্বস্তরের মানুষকে হরতাল কর্মসূচিতে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।

এর আগে গত ১৯ অক্টোবর অর্ধদিবস হরতালের ঘোষণা দেয় রংপুর মহানগর নাগরিক কমিটি। পরে ১৮ অক্টোবর রংপুর প্রেসক্লাব চত্বরে সংবাদ সম্মেলনে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করে বিদ্যুৎ গ্রাহক ফোরাম।

বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, রংপুর একটি দরিদ্রপীড়িত অঞ্চল। বর্তমান বাজারে মানুষের আয় দিয়ে সংসার চালানো কঠিন। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের নানা অনিয়ম, লোডশেডিং, অতিরিক্ত বিলের অভিযোগ এবং প্রিপেইড মিটারের কারণে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ আরও বেড়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park