1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর নিয়ে বিভ্রান্তি এক বছর পর ৮ বিভাগে তাফসির মাহফিলে আসছেন আজহারী আত্মসমর্পণে আগ্রহী ‘শুটার রায়হান’, ভয় রাজনৈতিক প্রতিহিংসার ডিসেম্বরে নাশকতার শঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি বাংলাদেশসহ ১৬ দেশ ও ইইউর ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে প্রার্থী লিপি খন্দকার, সবার দোয়া ও সহযোগিতা কামনা নারায়ণগঞ্জের নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র খোরশেদা আলম লিপি খন্দকার, সমাজসেবায় অনন্য অবদান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ২৮০ বোতল জব্দ এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলাদেশ দখলের হুমকি, ১৬ ডিসেম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য পশ্চিমবঙ্গের মন্ত্রীর

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এমন পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিশোধ নেব, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না।’

এদিকে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সোমবার (২৩ নভেম্বর) কলকাতায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে সীমান্ত অত্যন্ত কঠোরভাবে সুরক্ষিত করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের অনেক মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন।

শুভেন্দু অধিকারীর ভাষ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের অন্তত দুই কোটি মানুষের আত্মীয় এখনো বাংলাদেশে রয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, মেঘালয়সহ অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষেরও বাংলাদেশে আত্মীয়স্বজন রয়েছে। ফলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব অঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।

তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারী। বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নজরে আনার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি।

ঘটনাচক্রে, আগামী ১৬ ডিসেম্বরই ঢাকায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট তিনি ভারতে চলে যান। দুই বছরেরও বেশি সময় পর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park