1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গারো পাহাড়ে পাথর-বালু লুট, হুমকিতে প্রকৃতি ‘পুলিশের প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার আছে’: জাহেদ উর রহমান মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা দেখছেন ডিএনসিসি প্রশাসক মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুর-১১ মেট্রোস্টেশন বন্ধ ১২ কেজি এলপিজির দাম বেড়ে ২,০৬০ টাকা বাস চালু করায় নারায়ণগঞ্জ কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানালেন আবিদ রহমান ভাটারায় হত্যা চেষ্টা মামলা: সাবেক এমপি বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ট্রাক্টর নিয়ে মাঠে শিক্ষার্থীরা, ভাঙা হচ্ছে বাণিজ্য মেলার স্থাপনা সৌদির বিমান হামলায় ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত ৭

মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা দেখছেন ডিএনসিসি প্রশাসক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তাঁর অভিযোগ, বিশেষ মহল ও একটি রাজনৈতিক দল আন্দোলনের নামে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা কেন রয়েছেন—এমন প্রশ্নও তোলেন তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের অনেকে রাজনৈতিক দলের পদধারী নেতা বলে দাবি করেন তিনি। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি আরও বলেন, রাজনৈতিক ইস্যু তৈরি বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা এবং বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা থাকলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, মঙ্গলবার সকালে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ জানায়, ঘটনাস্থলে প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক অবস্থান করছিলেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার পর সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park