1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শতাধিক গাছের চারা রোপণ সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আড়াইহাজারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান, আলোকস্বল্পতায় বন্ধ খেলা সেনা মোতায়েন থেকে সিসিটিভি নজরদারি—ঠাকুরগাঁও উপনির্বাচনে ১১ দলের চার দাবি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় এসআরবি চট্টগ্রামের দুই আলোচিত হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি ১১-দলীয় জোটের, সুষ্ঠু ভোট না হলে দেশজুড়ে আন্দোলন রাঙ্গুনিয়ায় ধানক্ষেতের পাশে কৃষকের মরদেহ উদ্ধার, দুই হাত বিচ্ছিন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি | আল আমিন হাসান

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামীল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোলায়মান সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবিব হাসান লিটন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান।

পরে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বক্তারা খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, নিয়মিত হাত ধুলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে রোগজীবাণুর সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখার বিষয়ে সচেতন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park