1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শতাধিক গাছের চারা রোপণ সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আড়াইহাজারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান, আলোকস্বল্পতায় বন্ধ খেলা সেনা মোতায়েন থেকে সিসিটিভি নজরদারি—ঠাকুরগাঁও উপনির্বাচনে ১১ দলের চার দাবি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় এসআরবি চট্টগ্রামের দুই আলোচিত হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি ১১-দলীয় জোটের, সুষ্ঠু ভোট না হলে দেশজুড়ে আন্দোলন রাঙ্গুনিয়ায় ধানক্ষেতের পাশে কৃষকের মরদেহ উদ্ধার, দুই হাত বিচ্ছিন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সরিষাবাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শতাধিক গাছের চারা রোপণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি | আমিন হাসান

জামালপুরের সরিষাবাড়ীতে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় আরামনগর বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পরে পৌরসভার ঝালোপাড়া সড়কে শতাধিক গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক রমজান আলী। প্রধান অতিথি ছিলেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন। সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন বলেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সরিষাবাড়ী উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা তা প্রতিহত করবেন।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এরপর ঝালোপাড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার যুবদলের নেতাকর্মীসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্যসচিব ওস্তাদ মোশাররফ হোসেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park