1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শতাধিক গাছের চারা রোপণ সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আড়াইহাজারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান, আলোকস্বল্পতায় বন্ধ খেলা সেনা মোতায়েন থেকে সিসিটিভি নজরদারি—ঠাকুরগাঁও উপনির্বাচনে ১১ দলের চার দাবি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় এসআরবি চট্টগ্রামের দুই আলোচিত হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি ১১-দলীয় জোটের, সুষ্ঠু ভোট না হলে দেশজুড়ে আন্দোলন রাঙ্গুনিয়ায় ধানক্ষেতের পাশে কৃষকের মরদেহ উদ্ধার, দুই হাত বিচ্ছিন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আড়াইহাজারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি | হুমায়ুন কবির সাদী

আড়াইহাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। পরে এ উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমেনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইসরাত জাহান ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেনজারা ছন্দা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, প্রকল্প কর্মকর্তা শারমিন সুলতানা, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তারসহ অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বক্তারা হাত ধোয়ার গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করেন। সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতিও প্রদর্শন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park