1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান, আলোকস্বল্পতায় বন্ধ খেলা সেনা মোতায়েন থেকে সিসিটিভি নজরদারি—ঠাকুরগাঁও উপনির্বাচনে ১১ দলের চার দাবি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় এসআরবি চট্টগ্রামের দুই আলোচিত হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি ১১-দলীয় জোটের, সুষ্ঠু ভোট না হলে দেশজুড়ে আন্দোলন রাঙ্গুনিয়ায় ধানক্ষেতের পাশে কৃষকের মরদেহ উদ্ধার, দুই হাত বিচ্ছিন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম, জোরদার নিরাপত্তা ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনালের চোট নিয়ে মুখ খুললেন রোমেরো বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তির আইন করেছিল আ.লীগ: রিজভী

চট্টগ্রামের দুই আলোচিত হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে নগরের বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিমান্ড শুনানির জন্য বুধবার দুপুরে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে দুই মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৩০ মার্চ রাতে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ আল রিফাত নিহত হন। আহত হন আরও দুজন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেভিড ইমনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকিয়া পাড়া এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণার সময় গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা। এ ঘটনায় তাঁর বাবা আবদুল কাদের বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে ডেভিড ইমনও রয়েছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে তাঁর তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাঁরা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাঁকে চট্টগ্রামে এনে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বর্তমানে ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park