1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সেনা মোতায়েন থেকে সিসিটিভি নজরদারি—ঠাকুরগাঁও উপনির্বাচনে ১১ দলের চার দাবি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় এসআরবি চট্টগ্রামের দুই আলোচিত হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি ১১-দলীয় জোটের, সুষ্ঠু ভোট না হলে দেশজুড়ে আন্দোলন রাঙ্গুনিয়ায় ধানক্ষেতের পাশে কৃষকের মরদেহ উদ্ধার, দুই হাত বিচ্ছিন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম, জোরদার নিরাপত্তা ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনালের চোট নিয়ে মুখ খুললেন রোমেরো বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তির আইন করেছিল আ.লীগ: রিজভী শিক্ষার্থীদের স্বপ্ন ও সংগ্রামের গল্প ‘অন্যপাতা’, প্রদর্শিত হচ্ছে নারায়ণগঞ্জে

রাঙ্গুনিয়ায় ধানক্ষেতের পাশে কৃষকের মরদেহ উদ্ধার, দুই হাত বিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে মো. নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষক হত্যার শিকার হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকার একটি বিলের পাশ থেকে তাঁর দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল স্লুইস গেট এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে হাতির আক্রমণ থেকে আমন ধান রক্ষা করতে তিনি ক্ষেত পাহারা দিচ্ছিলেন। ওই সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ ফেলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, ঘর নির্মাণকে কেন্দ্র করে কিছুদিন আগে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পেয়ে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠলেও এর সত্যতা নিশ্চিত হয়নি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ মরদেহ উদ্ধার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, ধারালো অস্ত্র দিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park