
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
মিরপুর টেস্টে আবারও আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়েছে খেলা। ৭৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রান। সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে ৯৯ রানে অপরাজিত আছেন ওপেনার সাদমান ইসলাম। অন্য প্রান্তে লিটন দাস অপরাজিত ১০ রানে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতে পেসারদের চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ৭, মুমিনুল হক ২৮ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৬ রান করে আউট হন। এরপর সাদমান ও তাওহীদ হৃদয় ইনিংস সামলানোর চেষ্টা করেন। হৃদয় ব্যক্তিগত ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
সাদমান ৯৫ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের দশম অর্ধশতক পূর্ণ করেন। এরপর ধৈর্য ধরে ব্যাটিং করে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছান তিনি। তবে আলোকস্বল্পতার কারণে খেলা আবার বন্ধ হয়ে যাওয়ায় আপাতত শতকের অপেক্ষায় থাকতে হচ্ছে এই ওপেনারকে।