1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন, সহযোগিতার জন্য রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা প্রকাশ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কাঁচপুরে বিএনপির নাম ভাঙিয়ে ৫০ লাখ টাকা চাঁদাদাবি খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলা বন্দর পরিদর্শনের কর্মসূচি গাজীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল মসজিদ-দোকান সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনে বিদায় দুর্গার, যান চলাচলে বিশেষ ব্যবস্থা সংস্কার ছাড়া অর্থনীতির সংকট কাটবে না: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধে সাজেক

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ফুলবাড়ী একটি শান্তিপ্রিয় উপজেলা। আদিকাল থেকেই এখানে হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থান রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত আমাদের প্রিয় ফুলবাড়ী।
সকলের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার কারণে এবারের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য ফুলবাড়ী উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার বাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে আমি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সবার আন্তরিক সহযোগিতার জন্য সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা আশা করি, ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। যুগ যুগ ধরে চলে আসা ফুলবাড়ীর সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।
আনন্দ কুমার গুপ্ত
সাধারণ সম্পাদক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ
ফুলবাড়ী উপজেলা শাখা

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park