1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

২২০ কোটি টাকা খরচ করে কুকুর হওয়ার দাবি, আসল ঘটনা কী?

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার পঠিত

বর্তমান নিউজ আন্তর্জাতিক ডেস্ক ঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানের এক ব্যক্তিকে নিয়ে দাবি ছড়িয়েছে—কুকুরের মতো দেখতে ও আচরণ করতে তিনি নাকি ২২০ কোটি টাকা খরচ করেছেন।
তবে যাচাই করা তথ্য অনুযায়ী, ২২০ কোটি টাকা খরচ করে অস্ত্রোপচারের মাধ্যমে কুকুরে রূপান্তরের দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং আলোচিত ব্যক্তিটি বিশেষভাবে তৈরি একটি বাস্তবসম্মত কুকুরের পোশাক পরেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
প্রায় ২০ লাখ জাপানি ইয়েন ব্যয়ে তৈরি ওই পোশাকটি পরলে তাকে অনেকটা বাস্তব কুকুরের মতো দেখায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরই ২২০ কোটি টাকার ‘সার্জারি’র চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়ে।
অর্থাৎ, ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর; অস্ত্রোপচার করে মানুষ থেকে কুকুরে রূপান্তরের তথ্য নিশ্চিত নয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park