1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে রেজা রিপনের উদ্যোগ প্রশংসনীয়: রাকিবুল ইসলাম রাকিব

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
একসময় দেশের ফুটবল অঙ্গনে নারায়ণগঞ্জ ছিল এক গৌরবোজ্জ্বল নাম। এই জেলার মাঠ থেকেই উঠে এসেছেন বহু প্রতিভাবান ফুটবলার, যারা জাতীয় পর্যায়ে সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। ফুটবল ছিল এ জেলার মানুষের আবেগ, ভালোবাসা ও গর্বের অন্যতম প্রতীক। কিন্তু সময়ের পরিক্রমায় নিয়মিত লীগ, টুর্নামেন্ট, অবকাঠামোগত উন্নয়ন এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে নারায়ণগঞ্জের ফুটবল ধীরে ধীরে হারিয়ে ফেলে তার জৌলুস। একসময়ের প্রাণচঞ্চল মাঠগুলো হয়ে পড়ে নিস্তব্ধ, আর প্রতিভাবান অনেক তরুণ সুযোগের অভাবে ঝরে পড়েন।
এমন বাস্তবতায় নারায়ণগঞ্জের ফুটবলকে আবারও জাগিয়ে তুলতে এগিয়ে এসেছেন ক্রীড়া সংগঠক রেজা রিপন। তাঁর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে জেলার মাঠগুলোতে আবারও ফুটবলপ্রেমীদের পদচারণা শুরু হয়েছে। এতে নতুন করে আশার আলো দেখছেন ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় এবং ফুটবলপ্রেমীরা।
এ বিষয়ে বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ক্রীড়াপ্রেমী রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমাদের নারায়ণগঞ্জে ফুটবল খেলাটা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়েছিল। অনেক প্রতিভাবান খেলোয়াড় সুযোগের অভাবে হারিয়ে গেছে। কিন্তু রেজা রিপন ভাইয়ের আন্তরিক উদ্যোগে আবারও ফুটবল মাঠে ফিরছে। এটি শুধু একটি টুর্নামেন্টের আয়োজন নয়, বরং নারায়ণগঞ্জের ফুটবলকে পুনর্জাগরণের পথে এগিয়ে নেওয়ার একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।”
তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। তাই ফুটবলসহ সব ধরনের ক্রীড়া কার্যক্রমে সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীদের এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন আবারও তার হারানো গৌরব ফিরে পাবে।”
রাকিবুল ইসলাম রাকিব আশা প্রকাশ করে বলেন, ধারাবাহিকভাবে এমন উদ্যোগ অব্যাহত থাকলে খুব শিগগিরই নারায়ণগঞ্জের ফুটবল আবারও দেশের ক্রীড়াঙ্গনে শক্ত অবস্থান তৈরি করবে। নতুন প্রজন্মের ফুটবলাররা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় দলেও নারায়ণগঞ্জের খেলোয়াড়দের অংশগ্রহণ আরও বাড়বে।
স্থানীয় ক্রীড়া সংগঠক, সাবেক ফুটবলার ও ফুটবলপ্রেমীদের মতে, দীর্ঘদিন পর এমন একটি উদ্যোগ জেলার ফুটবল অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে। তারা মনে করেন, নিয়মিত টুর্নামেন্ট, প্রশিক্ষণ কার্যক্রম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নারায়ণগঞ্জ আবারও দেশের অন্যতম ফুটবলসমৃদ্ধ জেলা হিসেবে নিজের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park