
বর্তমান নিউজ ডেস্ক:
বিশেষ প্রতিবেদক।
দাকোপ উপজেলা প্রেসক্লাবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শামিমুর রহমান, দৈনিক বর্তমান নিউজ পত্রিকার খুলনা–বাগেরহাট জেলা প্রতিনিধি অরবিন্দ বৈদ্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতিতে অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন নেত্রী। তিনি জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও সাহসী রাষ্ট্রনায়ককে হারালো, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
মাহফিল শেষে আল্লাহর দরবারে মরহুমার জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা কামনা করা