1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ খোরশিদ আলম মতি স্বপদে বহাল।

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৬২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :

দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি। সোমবার (১৭নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতি পদের স্থগীতাদেশ প্রত্যাহার করে, তাকে সভাপতির পদে পুনঃবহাল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম।

এদিকে অধ্যক্ষ খুরশিদ আলম মতি সভাপতি পদে পুনঃবহাল হওয়ায় আনন্দের বন্যা বইছে সাধারন নেতা-কর্মি ও সমর্থকদের মাঝে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী বলেন, অধ্যক্ষ খুরশিদ আলম মতি উপজেলা বিএনপির বটবৃক্ষ, তিনি স্বপদে বহাল হওয়ায় এ অঞ্চলের নেতা-কর্মিরা ছায়া পেয়েছে।

ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার বলেন, তাকে স্বপদে বহাল করায় নেতা-কর্মিরা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। একই কথা বলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল প্রমুখ।

এদিকে অধ্যক্ষ খুরশিদ আলম মতি সভাপতি পদে বহাল হওয়ায় বিএনপির স্থানীয় নেতা-কর্মিদের মাথায় ছাদ ছিলনা, এখন বটবৃক্ষ নেতাকে ফিরে পেয়ে নেতা-কর্মিদের মাঝে প্রাণ ফিরে পেয়েছে।

উল্লেখ্য অধ্যক্ষ খুরশিদ আলম মতি ১৯৭৯ সালে ছাত্রদলের একজন কর্মি হিসেবে রাজনীতি শুরু করেন। এরপর তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি, যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির দুইবার সাধারন সম্পাদক ও তিনবার সভাপতি পদে নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত করেন।

২০২০ সালের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলমকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এর দির্ঘ সময়পর তাকে আবারো সভাপতি পদে পুনঃবহাল করা হলো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park