1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫১ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দপুর পশ্চিম গোগনগর ইউনিয়ন এর উদ্যোগে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

গোগনগর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আহম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, আমরা স্বার্থের জন্য কাজ করিনা। স্বৈরাচারীদের বিরুদ্ধে কথা বলায় আমাকে গুমের শিকার হতে হয়েছে। যারা অত্র এলাকায় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তারা বিগত ১৭ বছর যেভাবে ছিলো এখনো সেভাবেই আছে। উন্নয়ন করতে কি লাগে ? শামীম ওসমান জলাবদ্ধতার কথা বলে ১৩’শ কোটি টাকা নিয়েছে। সিঙ্গাপুর বানানোর কথা বলে ৬ হাজার কোটি টাকা পাচার করেছে। যদি সে মন উন্নয়ন করতে চাইতো তাহলে মন্ত্রনালয় থেকে ১০০ কোটি টাকা নিয়ে খরচ করলে ফতুল্লা সিঙ্গাপুরের মতই হতো। সাড়ে ৯ লক্ষ টাকা খরচ করে আমি ঐ এলাকার জলাবদ্ধতা নিরসন করেছি, এখন আর পানি নেই। তিনি নারায়ণগঞ্জের সন্তান না, তার বাড়ি হচ্ছে কুমিল্লা যার জন্য নারায়ণগঞ্জের প্রতি তার কোন মায়া ছিলোনা। যদি নারায়ণগঞ্জের জন্য মায়া থাকে তাহলে সেটা আমাদের থাকবে কারন আমরা নারায়ণগঞ্জের সন্তান। গোগনগর বাসীকে বলবো আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে ডাকবেন আমি আসবো। ফতুল্লার জন্য যেভাবে কাজ করি সেভাবে আপনাদের জন্যও করবো।

তিনি আরও বলেন, গোগনগর ও আলীরটেক অবহেলিত এলাকা। তারা সবসময় এ দুটি এলাকা ব্যবহার করেছে। ২০০১ সালের আগে গোগনগর ফতুল্লার সাথে ছিলো, পরবর্তীতে শহরের সাথে যোগ করা হয় কারন ব্যবহারের জন্য।

গোগনগরের মানুষ অত্যন্ত সহজ-সরল, তারা সবসময় সমাজকে একত্রিত রাখতে চেয়েছে। আর এ সরলতাকে ব্যবহার করেছে তৎকালীন তিনবারের অবৈধ এমপি শামীম ওসমান। ঐসময় আমি এ বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আমি জানি অনেকে পিছন থেকে কাজ করেছে কিন্তু সামনে থেকে সৎ সাহস নিয়ে আমি কাজ করেছি৷ কারন গোগনগর আর আলিরটেকের মানুষকে যেন আর ব্যবহার করতে না পারে।

উক্ত প্রীতি ম্যাচে ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের মাঝে খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ছাত্রদল ৩ গোল করে এবং যুবদল ৫ গোল দিয়ে জয়লাভ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, জাসাস এর সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাসুম, যুবদল নেতা ইবনে আল কাউসার, জুয়েল শিকদার, বিএনপি নেতা আফজাল হোসেনসহ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park