1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

দুর্ঘটনায় আহত তফিজুল, চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪২৯ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ তফিজুল ইসলাম (পিতা: কালুয়া শাহা) ঢাকায় রিকশা চালানোর সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। প্রায় ২০ দিন আগে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ভেঙে যায়। বর্তমানে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে চিকিৎসা ও পরিবারের ভরণপোষণে চরম সংকটে পড়েছেন।

ভিটেমাটিহীন তফিজুল অন্যের জমিতে বসবাস করতেন। তার পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই কন্যা, যাদের মধ্যে একজন প্রতিবন্ধী। দুর্ঘটনার আগে তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু পা ভেঙে যাওয়ার পর চিকিৎসা করানো তো দূরের কথা, সংসার চালানোও হয়ে পড়েছে অসম্ভব।

বর্তমানে তিনি অবস্থান করছেন বোন লতিফার বাড়িতে, বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পূর্ব দেবারুপাড়া গ্রামে। তার স্ত্রী ও বোন মানুষের সহানুভূতির উপর নির্ভর করে কিছুটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেও, ডাক্তার জানিয়েছেন সম্পূর্ণ চিকিৎসায় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার প্রয়োজন হবে।

এমন দুঃসহ পরিস্থিতিতে সমাজের সহৃদয়, দয়ালু এবং বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তফিজুলের পরিবার।

সাহায্য পাঠাতে সরাসরি যোগাযোগ করুন বিকাশ/নগদ নাম্বার: ০১৭৬৪-৪৭৮৪৭১

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park