1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের আক্রমণে  ক্ষতিগ্রস্ত হওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন করেছে ইরান। 

রবিবার (২০ জুলাই) ইরানের ডিফা প্রেস সংবাদ সংস্থা দেশটির সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মোসাভির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

গত জুন মাসের সংঘর্ষ চলাকালে, ইসরায়েলের বিমান বাহিনী ইরানের আকাশসীমায় আধিপত্য প্রতিষ্ঠা করে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর কঠোর আঘাত হানে, যদিও ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

মোসাভি বলেন, আমাদের কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে; এটি আমরা গোপন করছি না। তবে আমাদের সহকর্মীরা দেশীয় উৎস ব্যবহার করে পূর্বনির্ধারিত যে সিস্টেমগুলো উপযুক্ত স্থানে সংরক্ষিত ছিল, সেগুলো দিয়ে প্রতিস্থাপন করেছেন, যাতে আমাদের আকাশসীমা নিরাপদ থাকে।

যুদ্ধের আগেই ইরানের নিজস্বভাবে নির্মিত দীর্ঘপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল — যার নাম বাভার-৩৭৩। এর পাশাপাশি ইরানের কাছে ছিল রাশিয়ান নির্মিত এস-৩০০ সিস্টেমও। ডিফা প্রেসের প্রতিবেদনে সম্প্রতি বিদেশি বিমান প্রতিরক্ষা সিস্টেম আমদানির কোনো উল্লেখ করা হয়নি।

এর আগে গত অক্টোবর মাসে ইসরায়েল সীমিত আকারে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে হামলা চালানোর পর, ইরান পরে একটি সামরিক মহড়ায় রাশিয়ান-নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে দেখিয়েছিল যে, তারা ওই হামলার ক্ষতি কাটিয়ে উঠেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park