1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আড়াইহাজারের শেষপ্রান্তে নদী তীরে কৃষকলীগের ভিডিও চিত্র !

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ
আড়াইহাজারে মেঘনা নদীর তীরে একটি মিছিলের ছবি তুলে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে পানি ঘোলা করার চেষ্টায় কেঁপে উঠলো স্থানীয় বিএনপি নেতারা। স্থানীয় নেতাদের উল্লু বানিয়ে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই মিছিল ভিডিও চিত্র তৈরী করে আড়াইহাজার কৃষক লীগের নেতাকর্মীরা।
ঝটিকা মিছিলের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ১০-১৫ জন লোক কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে মিছিল করছেন এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ দিন কৃষক লীগের জন্মদিন’ স্লোগান দিচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষকলীগের ৫৩ বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক ব্যানারে এই মিছিল করেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার আড়াইহাজারের সমর্থকরা। হাবিবুর রহমান দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে খাককান্দা ইউনিয়নে ঝটিকা মিছিল করেছে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park