1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতি শরীফের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার গাজীপুরে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসের ৪ ইউনিট গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট গাউছিয়ার তাঁত বাজারে মাংস বিক্রিতে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় ক্রেতাকে ঘিরে ধরার দাবি মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, পথচারীদের সঙ্গে কথা বলে নিলেন খোঁজখবর হাসপাতালের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত চিকিৎসক ইনানীর রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১০ জনের; শনাক্ত ৬ দুর্গাপূজার ছুটিতেও ২০–২২ অক্টোবর সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চালুর নির্দেশ এনবিআরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ

আড়াইহাজারে ছাত্রলীগ সভাপতি শরীফের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের (৩১) বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) অস্ত্র আইনের মামলায় তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শফিকুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তিনি আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। পরে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শরীফ তাঁর কাছে অবৈধ অস্ত্র থাকার তথ্য দেন। ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাকিবুল আলম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে আড়াইহাজারের কৃষ্ণপুরা এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর দেখানো স্থান অনুযায়ী বসতঘরের উত্তর পাশের একটি সংকীর্ণ জায়গা থেকে পলিথিনে মোড়ানো কাঠের বাটযুক্ত সিলভার রঙের একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় নতুন একটি মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park