1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকালে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের শোক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) আজ শুক্রবার বেলা ৩.৪৫মি. ঢাকার মিটফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকা জেলা দক্ষিণের কেরাণীগঞ্জে সাংগঠনিক কর্মসূচি সদস্য প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে অসুস্থবোধ করলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাচলাকালে জুমার নামাজের পর বেলা ৩.৪৫ মি. তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ ভাই ৩ বোন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী রেখে যান। তাঁর ইন্তেকালের সংবাদ সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পরলে সারাদেশে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, সৈয়দ বেলায়েত হোসেন ছাত্র জীবনে পীর সাহেব চরমোনাই রহ. সানিধ্যে আসেন। অতঃপর ইসলামী ছাত্র আন্দোলন গঠন হলে ১৯৯১ সাল থেকে ছাত্র সংগঠনে সম্পৃক্ত হয়ে বিভিন্ন দায়িত্ব পালন শেষে সর্বশেষ সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করে ছাত্রত্ব শেষ করেন। এরপর ইসলামী আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করে সর্বশেষ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আন্দোলন সংগ্রামে অত্যন্ত নিষ্ঠার সাথে সামনে সারি থেকে আন্দোলনে নেতৃত্ব দেন। তার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। মহান রব্বুল আলামিন মরহুমের সকল ভুল ত্রুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজনকে শোক কাটিয়ে উঠার তৌফিক দিন, আমিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park